ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
প্রশ্নফাঁস ঠেকাতে প্রশ্ন ছাপায় নতুন ব্যবস্থা শিক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: দেশের এসএসসি-এইচএসসির মতো পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর দায়িত্বে থাকা সরকারি মুদ্রণালয় বিজি প্রেস থেকে সর্বশেষ এইচএসসির একটি পরীক্ষার প্রশ্নপত্র তিনবার রিপ্রিন্ট করতে হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে সরকারি মুদ্রণালয় থেকেই প্রশ্নফাঁসের ইঙ্গিত পাওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, আগামীবার থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার দুই সেট প্রশ্নের এক সেট বিজি প্রেসে এবং অন্য সেট দেশের অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে ছাপানো হবে।
আজ শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতি আয়োজিত ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, লাস্ট এক্সামে (এইচএসসি) প্রশ্নপত্র আমাকে তিনবার প্রশ্নপত্র রিপ্রিন্ট করতে হয়েছে। বৃহস্পতিবারে শুনলাম এই রোববারের পরীক্ষা প্রশ্নপত্র কোনোভাবেই...(প্রশ্নফাঁসের ইঙ্গিত)। এরপর শুক্রবারে প্রশ্নপত্র প্রিন্ট করে শনিবারে ডেলিভারি দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, যারা শিক্ষক আছেন তারা জানেন, অন্যরা জানেন না। সরকারে আমরা যারা আছি তারাও জানি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘‘হিস্ট্রি ইন বাংলাদেশ ডিউরিং এক্সামিনেশন টাইম, থ্রি টাইম আই প্রিন্টেড কোশ্চেন পেপার। এই যে কোশ্চেন পেপার ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আউট হয়নি। কিন্তু দেশ অনেক এগিয়ে গিয়েছে। ডিজিটালি অনেক রকম ম্যানিপুলেশন করার সুযোগ সৃষ্টি হয়েছে।’’
তিনি জানান, এবার প্রশ্নপত্র দুই সেট করা হবে। এমন ব্যবস্থা আগেও করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন বিষয় হলো এমসিকউ সূত্র দুই সেট করা হবে এবং দুই সেট একই জায়গা থেকে ছাপানো হবে না। তিনি প্রশ্ন করেন, যেই ব্যক্তিকে দিয়ে যদি এক সেট করলে যদি আউট হতে পারে, সেই ব্যক্তিকে যদি দ্বিতীয় সেট করা যায়, তাও তো আউট হতেই পারে। সেই ব্যক্তিকে তৃতীয় সেট করলে কি আউট হতে পারে না?
শিক্ষামন্ত্রী বলেন, ‘‘তার মানে আমরা এক সেট ছাপাই বিজি প্রেস দিয়ে, দুই সেট ছাপাই বিজি প্রেস দিয়ে, তিন সেটও ছাপাই বিজি প্রেস দিয়ে। এটা দিয়ে কোনো কিছু বুঝায়? তাই আমরা অন্য চিন্তা করেছি এবার।’’
বিজি প্রেসে প্রশ্নপত্র ছাপানোর প্রক্রিয়া সম্পর্কে কোনো মন্ত্রী জানেন না উল্লেখ করে তিনি বলেন, তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সেখানে বেশ কয়েকবার গিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর গত ৮ মাসেও তিনি সেখানে গিয়েছেন। এখন তাঁর সিদ্ধান্ত হলো, দুই সেট প্রশ্ন ছাপানো হবে—এক সেট বিজি প্রেস থেকে এবং অন্য সেট অন্য কোনো প্রতিষ্ঠান থেকে। একটির সঙ্গে অন্যটির কোনো সম্পর্ক থাকবে না।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে