ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
পুলিশকে ধমক, আদালতে নেওয়ার সময় হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান
নিজস্ব প্রতিবেদক: আদালতে নেওয়ার সময় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন সাবেক সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। শনিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়ার আগে প্রিজনভ্যানের দরজায় দাঁড়িয়ে পুলিশকে ধমক দেন তিনি এবং মাথার হেলমেট খুলে ছুড়ে ফেলেন।
আখতারুজ্জামানকে তখন হাতকড়া পরানো ছিল। প্রিজনভ্যান থেকে নামার আগে মাথা থেকে হেলমেট খুলে ফেলে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ না। প্রয়োজন হলে মৃত্যু হবে এখানে, গুলি খাবো পুলিশের। তবুও হেলমেট পরবো না।’ এ সময় তাঁকে বারবার হাতকড়া পরানোর কথাও বলতে শোনা যায়।
আদালতে নেওয়ার পথে আখতারুজ্জামান অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে তাঁর হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানো হয়েছে। তিনি বলেন, ‘জুলুম, নির্যাতন করে আমাদেরকে থামানো যাবে না। জামায়াত জনগণের জন্য লড়বে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়বে।’
এ সময় বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলার বিষয়টিও তুলে ধরেন তিনি। প্রিজনভ্যানের ভেতর থেকে আঙুল তুলে পুলিশকে শাসাতেও দেখা যায় তাঁকে।
পরে কড়া নিরাপত্তার মধ্যে আখতারুজ্জামানকে প্রিজনভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়া হয়। তবে নামার আগেই প্রিজনভ্যানের দরজায় দাঁড়িয়ে তিনি মাথার হেলমেট খুলে ছুড়ে ফেলেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় আখতারুজ্জামানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ডিওএইচএসের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে বিমানবন্দর থানার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে দেরি হওয়া ও ট্রলি সংকটকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তেজনা দেখা দেয়। ওই সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে আখতারুজ্জামানের বাগ্বিতণ্ডা ও হুমকির অভিযোগ ওঠে।
পরে বিমানবন্দর থানায় আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হুমকি এবং নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ