ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
আ. লীগকে ফের সক্রিয় করার পেছনে জামায়াত-এনসিপি: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠার পেছনে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খান দাবি করেন, ২০২৪ ও ২০২৫ সালে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই নীরব ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তাঁদের আবার সক্রিয় হতে দেখা যাচ্ছে। এর উদাহরণ হিসেবে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার কথা উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, ২০২৪ ও ২০২৫ সালে শেখ হাসিনার জন্মদিনে মাশরাফি কোনো পোস্ট করেননি। কিন্তু ২০২৬ সালে এসে তিনি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন।
রাশেদ খান তাঁর পোস্টে লেখেন, ‘১৬ বছর ধরে প্রশাসন থেকে শুরু করে সর্বত্র ফ্যাসিবাদ কায়েমের নিমিত্ত শেখ হাসিনা যাদের তৈরি করেছিলো, তারা গত ২টা বছর ঘাপটি মেরে থাকলেও এখন বেশ সক্রিয় হতে শুরু করেছে। ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল তার একটি ছোট্ট উদাহরণ।’
তিনি প্রশ্ন তোলেন, ‘এতবড় গণহত্যার পরেও কেন আওয়ামীলীগ ফিরে আসার সাহস দেখাচ্ছে?’ এর কারণ হিসেবে তিনি বলেন, ‘এর মূল কারণটা বর্তমান বিরোধীদল জামায়াত-এনসিপি রাষ্ট্রকে অশান্ত করার ঠিকাদারি গ্রহণ করেছে। লংমার্চ থেকে ডিসেম্বরে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।’
রাশেদ খানের মতে, বিরোধীদলের এমন হঠকারী সিদ্ধান্তের সুযোগ নিয়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগ বাসে-ট্রেনে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ ও ঝটিলা মিছিল শুরু করেছে।
তিনি আরও লেখেন, ‘জামায়াত-এনসিপি আওয়ামীলীগের আগুন সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে বলছে, ১১ দলের দাবি মানলে আর ককটেল ফুটবে না! এভাবে জামায়াত- এনসিপির আশকারায় প্রশাসন থেকে শুরু করে যেসকল জায়গায় আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে ছিলো, তারা বেশ সক্রিয় হতে শুরু করেছে।’
রাশেদ খান বলেন, সব মিলিয়ে ‘একটা ফ্যাসিস্ট এবং আরেকটা হঠকারী বিরোধীদলের অপতৎপরতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ চালাতে হচ্ছে বিএনপি সরকারকে।’ সম্প্রতি রাড্ডা ক্লিনিক ও নিউ গিনি প্রোপার্টিজে হামলাকে তিনি সরকারের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সফলভাবে জাতিসংঘ সফর শেষ করে দেশে ফেরার পর এ-সংক্রান্ত আলোচনা হওয়ার কথা ছিল। তবে পরিকল্পিতভাবে সেই আলোচনা ভিন্ন দিকে নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)