×

ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১৫:১৬:৩৯

রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড

নিজস্ব প্রতিবেদক: আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, রাষ্ট্রপতির স্ত্রীও এই কার্ডের সুবিধা পাবেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরে এক অনুষ্ঠানে এ কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘কেউ এই সুবিধা থেকে বাদ যাবে না।’ একই সময়ের মধ্যে কৃষকদের কাছেও কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় ১১ দলীয় ঐক্যের কর্মসূচির সমালোচনা করেন মীর শাহে আলম। তিনি বলেন, ‘বাইরের দেশের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য অহেতুক এমন কর্মসূচি নেওয়া হচ্ছে। তেলের সংকট থাকলে ১১ দল কীভাবে লংমার্চ করেছে?’

মীর শাহে আলম আরও বলেন, ‘লংমার্চ করে যদি সমস্যার সমাধান হতো, তাহলে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ করত।’

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত