ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
জাবির নিয়োগ বিজ্ঞপ্তিতে বিএসসি প্রকৌশলীদের সুযোগ, আইডিইবির আপত্তি
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে ১০ম গ্রেডের ‘উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)’ পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ দেওয়ায় আপত্তি জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। সংগঠনটির দাবি, পদটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত হওয়ায় নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশোধন করে পুনরায় প্রকাশ করতে হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে জাবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বরাবর এ দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, ৮ লাখাধিক সদস্য প্রকৌশলীর পক্ষে তারা এই দাবি জানিয়েছে।
আইডিইবির ভাষ্য, জাবির নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর ক্রমিকে ১০ম গ্রেডের ‘উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)’ পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদেরও আবেদন করার সুযোগ রাখা হয়েছে। সংগঠনটির মতে, এ ব্যবস্থা সরকারের বিদ্যমান আইন ও প্রজ্ঞাপনের সঙ্গে সাংঘর্ষিক।
সংগঠনটি আরও বলেছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯ নভেম্বর ১৯৯৪ সালের স্মারক এবং অর্থ মন্ত্রণালয়ের ৩ ডিসেম্বর ১৯৯৪ সালের স্মারক অনুযায়ী ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদধারীদের জন্য নির্ধারিত। পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের ১৯৭৮ সালের প্রজ্ঞাপন অনুযায়ী দেশের বিভিন্ন দপ্তর ও সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে অভিন্ন পদবি দেওয়ার বিধান রয়েছে বলেও দাবি করেছে আইডিইবি।
আইডিইবির নেতাদের অভিযোগ, সরকারি নির্দেশনা অনুসরণ না করেই জাবি কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। তাঁদের দাবি, এ ঘটনায় দেশের ৮ লাখ ডিপ্লোমা প্রকৌশলী ও ৪ লাখ শিক্ষার্থীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এ অবস্থায় নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর ক্রমিক দ্রুত সংশোধন করে শুধু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদধারীদের আবেদন করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে আইডিইবি। একই সঙ্গে সংশোধিত বিজ্ঞপ্তি পুনরায় প্রকাশের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আইডিইবি বলেছে, তাদের দাবি অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন না করা হলে প্রকৌশল অঙ্গনে অসন্তোষ তৈরি হতে পারে।
জাবির সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে জনবল নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ১০ম গ্রেডের ‘উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)’ পদে দুটি শূন্য পদ রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি