ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার ঘটনায় অভিযান চালিয়ে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গতকাল রবিবার চাঁদ উদ্যান হাউজিং এলাকায় জমি দখলকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও মালামাল নিয়ে যাওয়ার ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন মো. লিমন (২৩) ও মো. মনোয়ার হোসেন সাদ্দাম (২৫)।
গত শনিবারের ওই ঘটনার পর আনোয়ার হোসেন রিপন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে রবিবার মোহাম্মদপুর থানায় মামলা করেন।
মামলা হওয়ার পর মোহাম্মদপুরের ২৯ নম্বর বাসা থেকে লিমনকে এবং বাঁশবাড়ি এলাকা থেকে মনোয়ার হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, লিমন ও সাদ্দামের বিরুদ্ধে এর আগেও ছিনতাই ও মারামারির মামলা রয়েছে। পুলিশ আরও জানিয়েছে, তাঁরা চুক্তিতে ছিনতাই ও জমি দখলের কাজে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, একদল মানুষ ওই জমিতে থাকা একটি কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করছেন। পরে কার্যালয়টির বিভিন্ন মালামাল সরিয়ে নেওয়ার দৃশ্যও দেখা যায়।
মোহাম্মদপুর থানা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনায় দেড় থেকে দুই শতাধিক মানুষ অংশ নেন।
পুলিশের ভাষ্য, জমিটি মো. আলমের দখলে ছিল। শনিবার সকালে জনি ও রেজাউলের নেতৃত্বে ১৫০ থেকে ২০০ জন সেখানে গিয়ে জমিটির আগের টিনের বেড়া ভেঙে দেন। এরপর তাঁরা জমিতে থাকা একটি কার্যালয়ে ঢুকে ভাঙচুর করেন এবং নতুন করে টিনের বেড়া দিয়ে জমিটি দখলের চেষ্টা করেন।
জমিটির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে বলে এর আগে জানিয়েছিলেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম। গত শনিবার তিনি বলেছিলেন, মালিকানা নিয়ে বিরোধ থাকায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আদালত যে পক্ষের পক্ষে রায় দেবেন, আইনগতভাবে সেই পক্ষই জমির অধিকার পাবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি