×

ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

২০২৬ সেপ্টেম্বর ২৬ ১৫:৩৬:২৬

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের ১২ বছর আগের একটি ফেসবুক আইডির কয়েকটি পোস্টের স্ক্রিনশট সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব পোস্টে একসময় ইসলামী ছাত্রশিবিরের পক্ষে তাঁর লেখালেখির বিষয়টি দেখা যায়।

ভাইরাল হওয়া স্ক্রিনশট নিয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদল নেতা হামিম। রাত ১টা ৪৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ক্লাস ৮, তাও ২০১৪ সাল। আজ থেকে ১২ বছর আগের আইডি। সেটা নিয়ে গুজবকর্মে নেমেছে সাবেক ছাত্রলীগ ওরফে ইসলামী ছাত্রশিবির।’

ওই স্ট্যাটাসে হামিম আরও লেখেন, ‘একটি পোস্ট, সেখানে তৎকালীন সময়ের ছাত্রদলের সেক্রেটারিকে ট্যাগ দেওয়া। সেটি নিয়েও অপপ্রচার করার চেষ্টা করছে। আমার আপন ছোটবোনের সঙ্গে দেওয়া ছবিতে আজেবাজে কমেন্ট করছে।’

এরপর আপলোড করা স্ক্রিনশটগুলোর প্রসঙ্গ উল্লেখ করে ইংরেজিতে ‘CRY More’ লেখেন হামিম। স্ট্যাটাসের শেষ দিকে তিনি লেখেন, ‘যখন আমরা প্রকাশ্যে এসব বলি, তোমরা তখন লীগের মিছিলে স্লোগান দিতে।’

হামিমের ওই পোস্টের সঙ্গে কয়েকটি স্ক্রিনশটও যুক্ত ছিল। সেগুলোতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন বক্তব্য দেখা যায়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত