ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
আওয়ামী লীগের কর্মীদের সুখবর দিল এনসিপি
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যেসব কর্মী ও সমর্থক নিরপরাধ, তারা চাইলে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে রাজশাহী জেলা এনসিপির এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ইমরান ইমন বলেন, “আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা করেছেন- আওয়ামী লীগের যারা নিরপরাধ আছেন, জুলাইয়ে আমাদের পক্ষে ছিলেন, ছাত্রলীগের অনেকে জুলাইয়ে আমাদের আন্দোলনের পক্ষে ছিলেন, আওয়ামী লীগের ওই অংশটা চাইলে এনসিপিতে যোগ দিতে পারবেন। তাদের আমরা দলে নিতে চাই।”
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান ইমন। জেলা এনসিপির আহ্বায়ক এমএ সবুরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজুর পরিচালনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনিউর রহমান। এ সময় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের