ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আজ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা ব্লকেডের হুঁশিয়ারি
ডুয়া ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হামলার প্রতিবাদ এবং নতুন ছাত্র সংগঠনে পদবঞ্চিত হওয়ার অভিযোগ তুলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামটরে প্রধান সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এই কর্মসূচির ঘোষণা দেন। তাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সিন্ডিকেট রাজনীতি বন্ধ করতে হবে।
এসময় শিক্ষার্থীরা মধুর ক্যান্টিনে হামলার নিন্দা জানিয়ে বলেন, জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অনেকেই মুছে ফেলতে চাইছেন। যারা এটি করার চেষ্টা করছে তাদের প্রতিহত করা হবে।
এসময় শিক্ষার্থীরা ২৮ ফেব্রুয়ারির মধ্যে কমিটি নিয়ে সমাধান না দিলে ঢাকা ব্লকেড কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। প্রায় ঘণ্টাখানেক রাস্তা ব্লকেডের পর রাত ১১ টায় ফের স্বাভাবিক হয় যান চলাচল।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিক্ষোভের নেতৃত্বে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আত্মপ্রকাশ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে কর্মসূচি দেওয়া হয়েছে। বিক্ষোভ হবে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)