×

ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলা ডিবিতে

২০২৬ সেপ্টেম্বর ২২ ১৫:২৬:০৫

মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলা ডিবিতে

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম জানান, গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে এখন ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।

এর আগে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছিলেন, মামলাটির গুরুত্ব বিবেচনা করেই এটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের দায়িত্বও ডিবি পালন করবে।

রোববার রাতে শেরেবাংলা নগর থানায় জামায়াতে ইসলাম থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করে মামলা করেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ।

মাসুম বিল্লাহ বলেন, ‘তারা সবাই মিলে নির্যাতন করে আমার মেয়েকে হত্যা করেছে। বিশেষ করে ওবায়দুর রহমান ক্রিমিনাল। ও-ই মূল নায়ক। সবকিছু করেছে। আমি ওবায়দুরের ফাঁসি চাই। শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু করেছে, সবকিছু ঘটিয়েছে। আমাদের পুরো পরিবার তছনছ করে দিয়েছে।’

মামলা হওয়ার পর থেকে ওবায়দুর রহমান আত্মগোপনে রয়েছেন। এদিকে মরিয়মের মৃত্যুর পর পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। তবে মরিয়মের পরিবারের দাবি, ওই লেখাটি তাঁর হাতের লেখা নয়।

লেখাটি সত্যিই মরিয়মের হাতের কি না, তা নিশ্চিত হওয়া যাবে সিআইডির ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর। এরপরই এ বিষয়ে তদন্তসংশ্লিষ্টরা চূড়ান্তভাবে জানতে পারবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত