ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
মরিয়মের মৃ/ত্যু নিয়ে আদালতে যা বললেন গাজী নজরুল
নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তাঁর দাবি, তাঁর ও প্রথম স্ত্রী মাকছুদা বেগমের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং মরিয়ম আত্মহত্যার সময় তিনি বাসায় ছিলেন না।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে ঢাকার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন গাজী নজরুল ইসলাম।
এর আগে রোববার সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে হেফাজতে নেয় পুলিশ।
পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
সোমবার দুপুরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা বেগমকে আদালতে হাজির করা হয়। দুপুর ২টা ২২ মিনিটে তাঁদের আদালতে নেওয়ার পর সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। এ জন্য তিনি পাঁচটি কারণ উল্লেখ করেন।
বেলা ৩টা ১২ মিনিটে আসামিদের আদালতের পঞ্চম তলার এজলাসে নেওয়া হয়। তখন তাঁদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। কাঠগড়ায় নেওয়ার পর এসব খুলে দেওয়া হয়।
বিকাল ৩টা ১৫ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এজলাসে ওঠেন। এর এক মিনিট পর মামলার শুনানি শুরু হয়।
রিমান্ডের পক্ষে যুক্তি দেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শামসুজ্জোহা সরকার। আসামিদের পক্ষে আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরে সর্বোচ্চ মেয়াদের রিমান্ড দেওয়ার আবেদন করেন।
দুই পক্ষের বক্তব্য শুনে আদালত গাজী নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদা বেগমকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিচারক এজলাস ছেড়ে যাওয়ার পর কাঠগড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজী নজরুল ইসলাম বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। সে নিজে নিজে আত্মহত্যা করেছে।’
মরিয়ম কেন আত্মহত্যা করেছেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গাজী নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে তিনি জানেন না।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ সেপ্টেম্বর)