ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ভাবীকে নিয়ে উধাও এনসিপি নেতা
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে তাঁর ভাবীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইন প্রবাসী তাঁর চাচাতো ভাই ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রহমত উল্লাহ উধাও হয়ে যান। এ ঘটনায় রোববার (২০ সেপ্টেম্বর) সকালে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে আগে থেকেই পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হওয়ার পর তাঁদের খোঁজ শুরু করা হয়। পালিয়ে যাওয়ার পর থেকে দুজনই নিজেদের মুঠোফোন বন্ধ রেখেছেন। রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী এবং প্রবাসী ইব্রাহিম খলিলের দুই সন্তানসহ পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দিতে যান।
ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম বলেন, রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি তাঁদের নজরে আসার পর তিনি তাঁর শ্যালককে জানান। পরে পারিবারিকভাবে তাঁদের অবৈধ সম্পর্কের বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে তাঁরা উধাও হয়ে যান।
মরিয়ম বেগমের শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। তাঁর দাবি, তাঁর ছেলের বউ স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে নিয়ে পালিয়ে গেছেন।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর