×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন স্বৈরাচার গজিয়েছে: নাহিদ ইসলাম

২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৫:০৫:১২

এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন স্বৈরাচার গজিয়েছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সামনে এখন কঠিন লড়াই। এক স্বৈরাচারকে হটানোর পর বাংলাদেশে নতুন আরেক স্বৈরাচারের আবির্ভাব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাস রোডের পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গত সাত মাসে জনগণের সঙ্গে কীভাবে প্রতিটি ক্ষেত্রে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তা মানুষ দেখেছে। গণভোটে জনগণের ৭০ শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছিলেন। জুলাই সনদ বাস্তবায়নের কথা ছিল। দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস থাকবে না—এমন কথাও বলা হয়েছিল। বৈষম্য ও দখলদারিত্ব থাকবে না বলেও কথা ছিল। কিন্তু এর সবই রয়ে গেছে, শুধু হাসিনা দিল্লিতে চলে গিয়েছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, র‍্যাব বিলুপ্ত করার কথা বলে কীভাবে র‍্যাবকে এসআরবিতে পরিণত করা হয়েছে, সেটিও মানুষ দেখেছে। একইভাবে হাসিনার সরকার তারেকের সরকারে পরিণত হয়েছে। জনবল ও আইন-কানুন একই রয়েছে, শুধু লোক বদলেছে। একজন ব্যক্তির জায়গায় আরেকজন ব্যক্তি এসেছেন, কিন্তু দেশের কোনো পরিবর্তন হয়নি। তারা ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের কথা বলেছিল। অথচ সাধারণ মানুষের কর্মসংস্থান কেড়ে নেওয়া হচ্ছে, আর কর্মসংস্থান হচ্ছে ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের। এমন বাংলাদেশ হতে দেওয়া হবে না বলে জানান তিনি।

মওলানা ভাসানীর প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, আবু সাঈদের রক্তের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। টাঙ্গাইলের প্রতিও তাদের দায়বদ্ধতা আছে। তারা টাঙ্গাইলের মওলানা ভাসানীর উত্তরসূরি। বাংলাদেশের জন্য তাদের লড়াই অব্যাহত রয়েছে।

তিনি বলেন, মওলানা ভাসানী বলেছিলেন, দিল্লির আধিপত্যের বিরুদ্ধে এই বাংলা লড়াই করবে, এই আসাম লড়াই করবে, এই পশ্চিমবঙ্গ লড়াই করবে, এই ত্রিপুরা লড়াই করবে, সমগ্র বাংলা এক হয়ে দিল্লির বিরুদ্ধে লড়াই করবে। সেই লড়াই এখনো জারি রাখতে চান তারা। দেশের অভ্যন্তরে যে নতুন স্বৈরাচার, তার বিরুদ্ধেও তাদের সংগ্রাম অব্যাহত রাখতে চান।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত