ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
রংপুর মেডিকেলে সিন্ডিকেট ঠেকাতে পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ সদস্যদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে পারলে আগামীকাল থেকেই প্রয়োজন অনুযায়ী পুলিশ মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার সকালে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান রাশেদ খাঁন।
তিনি জানান, এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে তাঁর কথা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ সদস্যদের থাকা-খাওয়ার ব্যবস্থা করলে সেখানে পুলিশ মোতায়েন করা হবে। একই সঙ্গে হাসপাতাল ক্যাম্পাসের আশপাশে মাদকের ব্যবহার এবং সিন্ডিকেট ঠেকাতেও পুলিশ কাজ করবে।
রাশেদ খাঁন বলেন, পুলিশের পাশাপাশি অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরপরও কেউ হাসপাতালকে জিম্মি করে সিন্ডিকেট তৈরি কিংবা রোগী ও তাঁদের স্বজনদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছে এবং এ দুটি খাতকে গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী নিয়মিত বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন। স্বাস্থ্যসেবার মান উন্নয়নেও তিনি আন্তরিকভাবে কাজ করছেন।
রাশেদ খাঁন আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারি হাসপাতালের চিকিৎসাসেবার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে। আগামী দুই বছরের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে আরও উন্নত পর্যায়ে নেওয়া হবে। তখন রংপুর বিভাগের মানুষকে চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে না; এই অঞ্চল থেকেই আধুনিক চিকিৎসাসেবা পাওয়া যাবে।
হাসপাতাল পরিদর্শনের সময় রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়