ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ফ্যাসিস্ট আমলের সিন্ডিকেট এখনো বহাল রয়েছে: বিরোধীদলীয় নেতা
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজার : বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক জাতীয় সেমিনার-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসের শ্রমবাজারসহ কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না। ফ্যাসিস্ট আমলের সিন্ডিকেট এখনো বহাল রয়েছে। সরকার এসব সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জনগণকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁরা এসব সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেবেন।
তিনি বলেন, সুস্থ শ্রমবাজারের পরিবেশের সমস্যা শুধু মালয়েশিয়াকে ঘিরে নয়; বিশ্বের বিভিন্ন জায়গায়, বিশেষ করে এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ সমস্যা বেশি হচ্ছে। বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে, বাংলাদেশের বৈধ ভিসাধারী ব্যক্তিরা দুবাই বা আবুধাবি বিমানবন্দরে পৌঁছানোর পরপরই কোনো কারণ না জানিয়ে ফেরত পাঠানো হচ্ছে। তাঁদের বলা হচ্ছে, ভিসা অকার্যকর। একটি দেশের নাগরিকেরা এভাবে অপমানিত হয়ে ফিরে আসা শুধু তাঁদের চাকরির অধিকার ক্ষুণ্ন করা নয়, বরং একটি দেশকে অপমান করার শামিল।
বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির বলেন, সরকার কি বসে বসে শুধু সংখ্যা গুনবে, নাকি সমস্যার সমাধান করবে? সপ্তাহের পর সপ্তাহ পার হয়ে গেলেও সমস্যার কোনো সমাধান হচ্ছে না। প্রবাসীদের শুধু ‘রেমিটেন্স যোদ্ধা’ বললেই তাঁদের প্রতি জাতির দায়িত্ব শেষ হয় না; তাঁদের অধিকার নিশ্চিত না করা হলে এ ধরনের সম্বোধন উপহাসের সমান।
ডা. শফিকুর রহমান আরও বলেন, একজন নাগরিক দেশে থাকুন কিংবা প্রবাসে, ভোটার হলে তাঁর ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার কোনো উদ্যোগ নেওয়া হলে সেটি জুলুম ও অবিচার হবে।
তিনি বলেন, ‘এখন আমরা শুনছি স্থানীয় সরকার নির্বাচনে তাদের (প্রবাসী) ভোট মাইনাস করার চিন্তা করা হচ্ছে। এটা যদি হয় তাদের ওপর জুলুম ও অবিচার করা হবে। আমরা এটা মানব না।’
এরপর তিনি বলেন, ‘এখন তারা প্রবাসে, এটা তাদের দোষ নয়। তারা যেখানেই থাকুক, তাদের ভোট দেওয়া নিশ্চিত করতে হবে। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।’
জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে জামায়াতের আমির বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা ফিরে না আসা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
তিনি বলেন, ‘আমরা সরকারি দল, বিরোধী দল আর কোনো বিজয় চাই না। আমরা বিজয় চাই জনগণের।’
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁদের সাত দফা দাবি রয়েছে। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন থেকে সরে যাবেন না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়