ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
জাতীয় সঙ্গীত-নীরবতা পালনসহ যথাযোগ্য মর্যাদায় মিয়ামিতে শহিদ দিবস পালন
ডুয়া ডেস্ক : যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মাধ্যমে যুক্তরাষ্ট্রের মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ভাষা আন্দোলনের অমর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী পালন করেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ‘টেকসই উন্নয়নের জন্য ভাষা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী পালন করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামি।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বলেন, “মায়ামি মহান ভাষা আন্দোলনের অমর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে যথাযথ ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী পালিত হয়েছে।”
এ উপলক্ষে কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক স্থানীয় প্রবাসী বাংলাদেশি, বিদেশি আমন্ত্রিত অতিথি, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব মায়ামির বাংলাদেশি শিক্ষক, ছাত্রছাত্রী এবং ফ্লোরিডাস্থ বাংলাদেশি বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
দিনের কার্যক্রম শুরু হয় কনস্যুলেট প্রাঙ্গণে সব কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় সংগীতের সঙ্গে কনসাল জেনারেলের জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে। বিকালে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে কনসাল জেনারেল, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির সঙ্গে কনস্যুলেটে স্থাপিত শহিদ মিনারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর বায়ান্নর ভাষা আন্দোলনের শহিদ এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা পর্বে অংশ নিয়ে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক বি এম গোলাম কিবরিয়া ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। মায়ামি ডেড কলেজের ইন্টারন্যাশনাল এডুকেশন ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মিস সামিলা সসিক মাতৃভাষা শিক্ষার গুরুত্ব এবং একটি টেকসই সমাজব্যবস্থা ও উন্নয়নে মাতৃভাষার অপরিহার্যতার ওপর আলোকপাত করেন।
কনসাল জেনারেল সেহেলী সাবরীন সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান এবং একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। আগামী প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস, মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে জানাতে তাদের পিতামাতাদের প্রতি অনুরোধ জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে