ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
'পাকিস্তানের বিপক্ষে খেলাই বন্ধ করা উচিত'
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ট্রফি বিতর্কের মধ্যে পাকিস্তানের বিপক্ষে ভারতের ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া উচিত কি না, সেই প্রশ্ন তুলেছেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতের সাবেক পেসার মদন লাল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির কাছ থেকে ভারতীয় নারী দল ট্রফি গ্রহণ না করায় তিনি এমন প্রতিক্রিয়া জানিয়েছেন।
রোববার শ্রীলংকাকে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হারমানপ্রিত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি। এর আগে গত বছর পুরুষদের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারানোর পরও একই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। সেবারও নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি তারা।
এই ঘটনার পর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের প্রতিক্রিয়া জানান মদন লাল। তিনি মনে করেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত যদি এমন অবস্থানই বজায় রাখে, ক্রিকেটের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা উচিত।
মদন লাল লিখেছেন, ‘আবারও সেই একই পুরনো গল্প। আমরা যদি এভাবেই আচরণ করতে থাকি, তাহলে কোনো ট্রফিতেই পাকিস্তানের সঙ্গে আমাদের খেলা উচিত নয়। আমি জানি এটা বোর্ডের সিদ্ধান্ত।’
ভারতীয় দলের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। নারী এশিয়া কাপের ফাইনালের পর ভারতীয় দলের সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব দেভাজিৎ সাইকিয়া ও সহ-সভাপতি রাজিব শুক্লা। পরে সাইকিয়া জানান, পহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের পরিস্থিতি বদলে গেছে। দেশের মানুষের পক্ষ থেকেও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক না রাখার চাপ রয়েছে বলে জানান তিনি।
তবে বহুজাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে ভারতের সরকারি নীতি অনুযায়ী প্রতিটি দলের বিপক্ষেই খেলতে হয় বলে জানান সাইকিয়া। তাঁর ব্যাখ্যা, ট্রফি গ্রহণের বিষয়টি এর থেকে আলাদা।
সাইকিয়ার ভাষ্য অনুযায়ী, ‘আমাদের পুরুষ দল দেড় বছর আগে এশিয়া কাপ জিতেছিল... তবে গত বছরের এপ্রিলে পহেলগাম হামলার পর থেকে পুরো পরিস্থিতিটাই পাল্টে যায়। আমাদের নাগরিকদের পক্ষ থেকে আমাদের ওপর চাপ আছে যে, আমরা যেন আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে কোনো সম্পর্ক না রাখি এবং তাদের সঙ্গে ক্রিকেট না খেলি। যদিও আমাদের সরকারের একটি নীতি আছে যে, বহুজাতিক টুর্নামেন্টগুলোতে আমাদের অবশ্যই প্রতিটি দেশের বিরুদ্ধে খেলতে হবে।’
তিনি আরও বলেন, ‘কিন্তু তার মানে এই নয় যে আমাদের জন্য রাখা প্রতিটি শর্ত আমরা মেনে চলব। আমাদের সামরিক সংঘাত এখনও চলছে। আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করা প্রধান নেতাদের একজনের কাছ থেকে আমরা ট্রফি গ্রহণ করতে পারি না। গত বছর পুরুষ দলের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে এবার নারী দলও সংহতি প্রকাশ করেছে।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার চেক ছাড়
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (১ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল