ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়া-খালেদার ভূমিকা
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের চতুর্থ থেকে নবম শ্রেণির মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন শিক্ষাবর্ষের দুই শ্রেণির পাঠ্যবইয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক একটি প্রবন্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা যুক্ত হচ্ছে।
আজ বুধবার এনসিটিবির প্রাথমিক ও মাধ্যমিক শাখার কয়েকজন গবেষণা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। দ্য ডেইলি ক্যাম্পাসকে তাঁরা বলেন, ‘জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক একটি প্রবন্ধ এবং নব্বইয়ের গণঅভ্যুত্থানে বেগম খালেদা জিয়ার ভূমিকা পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে, এ বিষয়ে আমাদের সম্পাদনার কাজ চলমান রয়েছে।’
জানা গেছে, সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি) এ মূল্যায়ন কাঠামো এবং নতুন পাঠ্য বিষয় যুক্ত করার অনুমোদন দিয়েছে। এর অংশ হিসেবে ষষ্ঠ থেকে নবমের চার শ্রেণির ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বইটি যুগোপযোগী করা হবে।
ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ে ‘তৃতীয় ভাষা’ শিরোনামে নতুন প্রবন্ধ যুক্ত করা হচ্ছে। একই শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে সাত বীরশ্রেষ্ঠের জীবন ও কর্ম অন্তর্ভুক্ত করা হবে। অষ্টম শ্রেণির বাংলা বইয়ে মুক্তিযুদ্ধের বিভিন্ন ব্রিগেড ফোর্সের বিষয়ও যুক্ত হচ্ছে।
এনসিটিবি সূত্র বলছে, অষ্টম ও নবম শ্রেণির পাঠ্যবইয়ে নব্বইয়ের গণঅভ্যুত্থানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা যুক্ত করা হচ্ছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে ৭ নভেম্বরের ‘সিপাহি-জনতার বিপ্লব’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি নবম শ্রেণির বাংলা বইয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক একটি প্রবন্ধ যুক্ত হচ্ছে।
এ ছাড়া প্রথমবারের মতো প্রাথমিকের চতুর্থ শ্রেণির পাঠ্যবইয়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শাহারিয়ার খান আনাসের ‘শহিদ আনাসের কথা’ নামে একটি পাঠ যুক্ত হচ্ছে। ইতোমধ্যে প্রেসগুলোতেও বইটি ছাপা শুরু হয়েছে। পাঠটিতে শহীদ আনাসের জন্ম, বেড়ে ওঠা, দেশভাবনা, স্বপ্ন, ব্যক্তিত্ব ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর চিন্তা-ভাবনাসহ তাঁর চিঠি গদ্য হিসেবে একটি গল্প আকারে থাকছে। এতে প্রাথমিকের শিক্ষার্থীরা শহীদ আনাস সম্পর্কে জানতে পারবে বলে জানান সংশ্লিষ্টরা।
সরকারের বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর দায়িত্বে থাকা এনসিটিবি সূত্রে জানা গেছে, আসন্ন নতুন শিক্ষাবর্ষে প্রায় ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৮৯০ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৩২৮ টাকা।
এবার প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য মোট ৮ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৩০ কপি বই ছাপানো হবে। ইবতেদায়ির প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ৩ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ৪০০ কপি এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য মোট প্রায় ১৮ কোটি বই ছাপানো হবে। এর মধ্যে নবম শ্রেণির জন্য সবচেয়ে বেশি ৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি বই রয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য থাকবে ৯ হাজার ৪ কপি ব্রেইল বই।
আরও জানা যায়, ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন করে চারটি বিষয় যুক্ত হচ্ছে। চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘আমাদের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘কারিগরি শিক্ষা’ বিষয়ের বই ছাপা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছরের জুন থেকে পর্যায়ক্রমে দরপত্র আহ্বান করা হয়েছে। প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইয়ের বেশির ভাগ প্রক্রিয়া শেষ হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ