×

ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নতুন আঞ্চলিক কেন্দ্র

২০২৬ সেপ্টেম্বর ০৮ ১৪:০১:৫৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নতুন আঞ্চলিক কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র হিসেবে বরিশালেও নেওয়ার প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এ প্রস্তাব আনা হয়।

অধ্যাপক কামরুজ্জামান বলেন, ভর্তি উপকমিটির প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট-এই সাত শহরে রাবির ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। বরিশাল বিভাগের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ বিভাগেও ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করেছে ভর্তি উপকমিটি। মঙ্গলবার অনুষ্ঠিত ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু করার সুপারিশ করেছে ভর্তি উপকমিটি। ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে উপকমিটি প্রস্তাব করেছে। এগুলো সম্ভাব্য তারিখ। এ ছাড়া ১২ থেকে ২৭ নভেম্বর আবেদন গ্রহণের প্রস্তাব করেছে ভর্তি উপকমিটি।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘ভর্তিচ্ছুদের দুর্ভোগ লাঘবে দুটি নতুন আঞ্চলিক বিভাগকে কেন্দ্র হিসেবে যুক্ত করা হয়েছিল। পরে চাহিদার পরিপ্রেক্ষিতে বরিশাল বিভাগকেও যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত