ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
বরিশালে পৃথক র্যালি-সমাবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক: পৃথক র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বরিশাল জেলা-মহানগর ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপি। দুপুরে নগরীর সদর রোডে এসব কর্মসূচি পালিত হয়।
র্যালির আগে অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বরিশাল সদর আসনের এমপি ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সংসদ সদস্য আবুল হোসেন খান, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার, জেলা দক্ষিণ বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিন এবং বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবিরসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে বিভিন্ন ব্যানারে একাধিক র্যালি বের করা হয়। র্যালিগুলো নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প