ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ইউক্রেন যুদ্ধ থামাতে মোদির আহ্বান, যা বললেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংহাই কো-অপারেশন সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে মোদি যুদ্ধ বন্ধ করে শান্তির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। জবাবে পুতিন জানান, রাশিয়া সেই দিকেই এগোচ্ছে।
সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিসকেকে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান ও বেলারুশ।
বৈঠকে মোদি বলেন, চলমান অন্তহীন যুদ্ধ থেকে বেরিয়ে এসে যুদ্ধ বন্ধের দিকে এগোতে হবে। জবাবে পুতিন মোদিকে ধন্যবাদ জানিয়ে বলেন, রাশিয়া সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।
২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর চার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সংঘাতের অবসান হয়নি। বরং সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।
পুতিনকে মোদি বলেন, যুদ্ধের কারণে মানবতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার ভাষায়, যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়, আর শান্তির দিকে প্রতিটি পদক্ষেপ নতুন আশা ও উদ্দীপনা তৈরি করে।
মোদি আরও বলেন, যুদ্ধ বন্ধ করা মানবতার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার বাণিজ্যিক অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের হামলার পর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। ইউক্রেনের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানো হবে বলে সতর্ক করেছেন তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ