ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
মূল্যস্ফীতির কারণে নতুন করে দরিদ্র হয়েছে ৭৮ লাখ মানুষ
নিজস্ব প্রতিবেদক : অসহনীয় মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের নতুন করে ৭৮ লাখ মানুষ দরিদ্র হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) ওয়ার্কশপ উইথ জার্নালিস্টস শীর্ষক কর্মশালায় এ তথ্য উঠে এসেছে।
র্যাপিড চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক গবেষণাটি উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন অন্তবতী সরকারের প্রেস সচিব শফিকুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন র্যাপিডের এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর এম আবু ইউসুফ ও গবেষণা পরিচালক ডক্টর মোহাম্মদ দ্বীন ইসলাম।
র্যাপিড চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক বলেন, আওয়ামী লীগ সরকারের পলিসি, দুনীতি ও অনিয়মের কারণে মূল্যস্ফীতি বেড়েছে। অতিমাত্রা মূল্যস্ফীতি বেড়েছে অতিরিক্ত টাকা সরবরাহের কারণে।
গবেষণায় বলা হয়, ৭৮ লাখ ৬০ হাজার মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে এসেছে। একই সঙ্গে ৯৮ লাখ ৩০ হাজার মানুষ অতিমাত্রায় দরিদ্রের ঝুঁকিতে রয়েছেন। এ ছাড়াও ৩৮ লাখ মানুষ দরিদ্র থেকে হতদরিদ্র নেমে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ