ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
নবম পে-স্কেল অনুমোদনের পথে, প্রজ্ঞাপন বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো (নবম পে-স্কেল) অনুমোদনের জন্য আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হতে পারে। মন্ত্রিসভা থেকে নীতিগত অনুমোদন পেলে আগামী সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যেই অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং দ্রুতই এটি ঘোষণা হতে যাচ্ছে। এর আগে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও নতুন বেতন কাঠামো প্রস্তুতের কাজ ত্বরান্বিত করার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত ১০ সদস্যের সচিব কমিটি প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছে। প্রস্তাবিত কাঠামোটি দুই ধাপে বাস্তবায়িত হতে পারে। এর মধ্যে প্রথম বছরে বর্ধিত মূল বেতন এবং পরবর্তী বছরে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের সর্বোচ্চ নির্ধারিত মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বরাদ্দেও নতুন এই বেতন স্কেল বাস্তবায়নের প্রতিফলন দেখা গেছে।
বাজেটে বেতন-ভাতা খাতে ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশনসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী ১ জুলাই থেকে ধাপে ধাপে এই বেতন স্কেল কার্যকরের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রজ্ঞাপন জারির মাধ্যমে দীর্ঘ ১১ বছর পর তা বাস্তবায়নের রূপ পেতে যাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর