ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
নিজস্ব প্রতিবেদক: শূন্য পদের বিপরীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে নিয়মিত বদলি কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এ আবেদন নেওয়া হবে বলে জানিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত শূন্য পদের তালিকা থেকে পছন্দের মাদ্রাসা নির্বাচন করে নির্ধারিত ছকে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বর্তমান পদের প্রথম ও শেষ এমপিও কপি, বর্তমান কর্মস্থলে যোগদানপত্র এবং কর্মস্থলের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদনটি মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর পাঠাতে বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বদলির আবেদন করার ক্ষেত্রে বর্তমান কর্মস্থলে আবেদনকারীর চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বদলি নীতিমালা অনুসরণ করতে হবে। প্রতিষ্ঠানপ্রধান আবেদন গ্রহণের পর অগ্রায়নপত্রের মাধ্যমে তা মহাপরিচালকের কাছে পাঠাবেন এবং একটি অনুলিপি প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন।
কোনো আবেদনকারীর এমপিও স্থগিত থাকলে, তিনি সাময়িক বরখাস্ত হলে অথবা তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান থাকলে ওই আবেদন ফরোয়ার্ড করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য অগ্রায়ন বা প্রদান করা হলে প্রতিষ্ঠানপ্রধান ও আবেদনকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বদলি কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। তাই কোনো ধরনের তদবির বা অসদুপায় অবলম্বন থেকে সংশ্লিষ্টদের বিরত থাকতে বলা হয়েছে। এ ধরনের অভিযোগে কেউ জড়িত প্রমাণিত হলে তাকে বদলির জন্য অযোগ্য বিবেচনা করা হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
আবেদন গ্রহণের এই কার্যক্রম আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত