ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পুলিশের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পুলিশ বিভাগে যেকোনো ধরনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শুধু বিভাগীয় শাস্তি বা বরখাস্তের মধ্যে ব্যবস্থা সীমাবদ্ধ না রেখে সরাসরি ফৌজদারি মামলা করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। মন্ত্রীর লিখিত জবাবটি সংসদে টেবিলে উপস্থাপন করা হয়।
মন্ত্রী বলেন, সেবাগ্রহীতাদের সঙ্গে পুলিশের সরাসরি আর্থিক লেনদেন বন্ধ করতে পুলিশি সেবাকে ব্যাপকভাবে অনলাইনের আওতায় আনা হচ্ছে। বর্তমানে ট্রাফিক জরিমানা, পুলিশ ক্লিয়ারেন্স এবং সাধারণ ডায়েরিসহ (জিডি) বিভিন্ন সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে দেওয়া হচ্ছে। একই সঙ্গে মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানো হয়েছে।
তিনি বলেন, পুলিশের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরতে সাধারণ মানুষ যাতে কোনো ভয় বা সংকোচ ছাড়াই অভিযোগ করতে পারেন, সে জন্য গোপন ‘কমপ্লেইন সেল’ চালু করা হয়েছে। এর মাধ্যমে যে কেউ নিজের পরিচয় প্রকাশ না করেও অভিযোগ জমা দিতে পারবেন। পাশাপাশি পুলিশ সদস্যদের অনৈতিক কর্মকাণ্ডের ওপর সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে পুলিশের বিশেষ ইউনিটগুলোর তদারকি ও কার্যক্রম বহুলাংশে জোরদার করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশি হেফাজতে নির্যাতন ও ক্ষমতার অপব্যবহার চিরতরে বন্ধ করতে ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারা সংশোধনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি ঔপনিবেশিক আমলের পুরোনো আইনগুলো যুগোপযোগী ও সংস্কার করার পরিকল্পনাও সরকার বাস্তবায়ন করছে। এছাড়া নিয়োগ ও পদোন্নতিতে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে মৌলিক প্রশিক্ষণের সঙ্গে নৈতিক শিক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক