ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মক্কা প্রতিরক্ষা চুক্তি মুসলিম সমাজের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মক্কা প্রতিরক্ষা চুক্তি মুসলিম সমাজের অভ্যন্তরীণ বিষয় এবং এটি নিয়ে অন্য কারও উদ্বেগের অবকাশ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদান কতটা লাভবান হবে এমন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রীর কাছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদান কতটা লাভবান হবে, সেই প্রশ্ন রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, চুক্তিটি তিনটি দেশের মধ্যে হয়েছে। সরকার এটিকে ইতিবাচক হিসেবে দেখছে। এতে বাংলাদেশের যোগদানের বিষয়টি এখনো আসেনি, কারণ এটি নির্ভর করছে চুক্তিভুক্ত সদস্যদের অভিপ্রায়ের ওপর। তারা যদি বাংলাদেশকে এ চুক্তিতে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করেন, তবে সরকার নিশ্চয়ই বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করবে।
তিনি বলেন, ‘তার আগে এর ভালো-মন্দ নিয়ে আলোচনা করার সময় সম্ভবত এখনো আসেনি। আমরা নিশ্চয়ই এ সমস্ত বিষয় বিবেচনা করব। তবে আমাদের একটি কথা মনে রাখতে হবে, এ প্যাক্ট যদি বিস্তৃত হয়, তবে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা। এটি আমাদের মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। সুতরাং, তা নিয়ে অন্যদের উদ্বেগের কোনো অবকাশ নেই।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর