ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দক্ষ কর্মীদের মান্দারিন শেখাতে বাংলাদেশকে সহায়তা দেবে চীন
নিজস্ব প্রতিবেদক: বিদেশের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির সুযোগ বাড়াতে মান্দারিন ভাষা প্রশিক্ষণে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে চীন। দেশটির বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে দক্ষতা উন্নয়নের পাশাপাশি মান্দারিন ভাষা শেখাবেন। এ প্রশিক্ষণের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, দেশের দক্ষ কর্মীদের বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে মান্দারিন ভাষা শেখানোর বিষয়ে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে। চীন ইতোমধ্যে এ বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। দেশটির বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে প্রশিক্ষণ দেবেন।
প্রতিমন্ত্রী জানান, এই প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশ সরকারের কোনো অর্থ ব্যয় হবে না।
বৈঠকে মোংলা বন্দর উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। মীর শাহে আলম বলেন, মোংলা বন্দরের উন্নয়নে চীন আগ্রহ প্রকাশ করেছে। দ্রুত কাজ শুরুর বিষয়েও দেশটির পক্ষ থেকে আগ্রহ জানানো হয়েছে।
এ ছাড়া মোংলা ও চট্টগ্রাম বন্দরের মধ্যে যোগাযোগব্যবস্থা আরও উন্নত করার বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর, দেশটির ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক এবং চট্টগ্রামে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধনের বিষয়ও বৈঠকে উঠে আসে।
বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চাপের সময়ে চীনের কাছ থেকে যতটা সম্ভব বিনিয়োগ ও সহযোগিতা নেওয়া সরকারের অন্যতম লক্ষ্য।
বৈঠকে চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল, দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক এবং রাজনৈতিক দলগুলোর পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। চীনের রাজনৈতিক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর এবং বিএনপির প্রতিনিধিদলের চীন সফরের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহের কথাও বৈঠকে জানানো হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর