ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
পিএসসির নতুন চেয়ারম্যান কে, চলছে নানা আলোচনা
নিজস্ব প্রতিবেদক: অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান কে হচ্ছেন, তা নিয়ে প্রশাসন ও পিএসসিতে নানা আলোচনা চলছে।
নতুন চেয়ারম্যান হিসেবে বাইরে থেকে কাউকে আনা হবে, নাকি অবসরপ্রাপ্ত কোনো আমলাকে দায়িত্ব দেওয়া হবে এ নিয়ে জোর আলোচনা রয়েছে। আবার পিএসসির বিদ্যমান সদস্যদের মধ্য থেকেও কাউকে চেয়ারম্যান করা হতে পারে বলে আলোচনা শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
এদিকে চেয়ারম্যানের পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেমের স্বেচ্ছায় সরে দাঁড়ানোর পর পিএসসির কয়েকজন সদস্যও একইভাবে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন এমন আলোচনা রয়েছে। পিএসসির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা গেছে। তবে এসব বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কারও নাম বা পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে এখন মূল প্রশ্ন সরকার কি প্রশাসনের অভিজ্ঞ কোনো সাবেক আমলাকে বেছে নেবে, নাকি বর্তমান কমিশনের মধ্য থেকেই নেতৃত্ব নির্বাচন করবে, নাকি একেবারে ভিন্ন পেশার কাউকে দায়িত্ব দেবে?
১৮ আগস্ট অধ্যাপক মোবাশ্বের মোনেম চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। ২৭ আগস্ট সকাল পর্যন্ত নতুন চেয়ারম্যান নিয়োগ হয়নি। এ সময় পিএসসির রুটিন কার্যক্রম চালু রাখতে জ্যেষ্ঠ সদস্যকে সাময়িক দায়িত্ব দেওয়ার রীতি রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?