ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নতুন মন্ত্রিসভা কমিটিতে মীর শাহে আলম
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী সার উত্তোলন, সুষ্ঠু বিতরণ ও সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে সহযোগিতা ও সমন্বয়ের লক্ষ্যে গঠিত নতুন মন্ত্রিসভার কমিটিতে সদস্য করা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে।
মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে। কমিটির অপর সদস্য হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ এবং সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পরিবীক্ষণ করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।
কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় মীর শাহে আলমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্টরা। কৃষকের স্বার্থ সুরক্ষা, সারের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সার বিতরণ ও ডিলার নিয়োগে স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
কৃষি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ সার। সারের সরবরাহ ও সুষ্ঠু বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে এর সরাসরি প্রভাব পড়ে কৃষকের উৎপাদন খরচ ও ফসল উৎপাদনে। ফলে নতুন এই কমিটির কার্যক্রমকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত