ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ায় এমআরপি বন্ধ, ই-পাসপোর্টে প্রবাসীদের নতুন সুযোগ
ডুয়া ডেস্ক : মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সেবা বন্ধ হচ্ছে, তবে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ চালু থাকবে। বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে এমআরপি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এছাড়া, আগামী ১ মার্চ থেকে এমআরপি পাসপোর্টের রিইস্যু আবেদনও গ্রহণ করা হবে না।
এমন প্রেক্ষিতে মালয়েশিয়ায় অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে ই-পাসপোর্ট গ্রহণ করতে অনুরোধ জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
এদিকে মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ মার্চ থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে না। পাসপোর্ট সংগ্রহের জন্য পোস্ট অফিসের (পোস মালয়েশিয়া) মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ