ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠাবে সরকার
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সরকার কাজ করছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এই অঞ্চলের মানুষের বিদেশ যাওয়ার প্রবণতা বেশি। তবে শুধু বিদেশে লোক পাঠালেই হবে না, তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ভাষা শেখার কোর্সও সম্পন্ন করতে হবে। এ জন্য সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হবে। তবে শুধু প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করলেই হবে না, সেখানে শিক্ষক ও শিক্ষার্থীও নিশ্চিত করতে হবে। এ জন্য জনপ্রতিনিধি ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে।
বিদেশগামীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ইংরেজি, আরবি, জাপানিজ, চাইনিজ ও কোরিয়ান ভাষা শিখতে হবে। প্রশিক্ষণ গ্রহণের পর বৈধ পথে বিদেশ যেতে হবে।
এ সময় ভূমধ্যসাগরে নিহত অভিবাসনপ্রত্যাশীদের পরিবারের করা মামলার আসামি এবং এর সঙ্গে জড়িত চক্রের বিস্তারিত তথ্য সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে সিলেটের ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেন মন্ত্রী। একই সঙ্গে দালাল চক্রের খপ্পরে পড়ে অবৈধ পথে সাগরপথে বিদেশে যাওয়া প্রতিরোধে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা চালানোর কথা বলেন তিনি। মন্দির, মসজিদসহ বিভিন্ন স্থানেও নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, ‘যে ৯ জন সাগরে মারা গেলেন পাশাপাশি আরও যারা মারা গেলেন। তারা কোথা থেকে যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন, এর সঙ্গে জড়িত যে চক্র আছে, এসব তথ্যসহ সবকিছু আমাদের মন্ত্রণালয়ে পাঠাবেন। শুধু তথ্য দিলেই হবে না, তারা প্রবাসে থাকলেও আমাদের তাদের ডাটা দিতে হবে। আমরা ওইসব দেশের সঙ্গে যোগাযোগ করে তাদের সেখান থেকে ধরে নিয়ে আসব।’
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহীদুল ইসলাম চৌধুরি, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ বিএনপির জেলা পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে জেলা বিএনপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রবাসী কল্যাণমন্ত্রী।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)