ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
সার নিয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় মন্ত্রিসভা কমিটি
নিজস্ব প্রতিবেদক: নতুন ডিলার নিয়োগ ও নতুন বিতরণ নীতিমালাকে কেন্দ্র করে অস্থিতিশীল হয়ে উঠেছে দেশের সার বাজার। সরকার পর্যাপ্ত মজুদ থাকার কথা বললেও নির্ধারিত দামে ডিলারের কাছে প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক। ফলে স্থানীয় পর্যায়ে সৃষ্টি হচ্ছে সংকট।
এমন পরিস্থিতিতে সারা দেশে সার উত্তোলন, বিতরণ ও ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ দিতে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।
তিন সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে। কমিটির অন্য দুই সদস্য হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
গতকাল সোমবার এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির।প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি সারা দেশে সার উত্তোলন, বিতরণ এবং সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করবে এবং এসব কার্যক্রমের বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে।
এই কমিটির কার্যক্রম পরিচালনায় সাচিবিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক