ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
নজরুলকে প্রভাবিত করার সাধ্য কারো ছিল না: হাই শিকদার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে অন্য কারও চিন্তার অনুসারী হিসেবে দেখার সুযোগ নেই; বরং তাঁর সৃষ্টিশীলতা ও চিন্তাধারা নিজেই বহু মানুষকে প্রভাবিত করেছে বলে মন্তব্য করেছেন যুগান্তর সম্পাদক, কবি ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার।
তিনি বলেন, নজরুলকে প্রভাবিত করার ক্ষমতা কারও ছিল না। নজরুল নিজেই সবাইকে প্রভাবিত করেছেন।
সোমবার (২৪ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবির ১২৭তম নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রথম অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় আবদুল হাই শিকদার এসব কথা বলেন।
তিনি বলেন, নজরুলের সাহিত্য ও রাজনৈতিক চিন্তাকে শুধু কোনো নির্দিষ্ট ব্যক্তি বা মতাদর্শের প্রভাব হিসেবে দেখলে তাঁর সৃষ্টিশীলতার প্রকৃত ব্যাপ্তি বোঝা যাবে না।
নজরুলের রাজনৈতিক চেতনা প্রসঙ্গে আবদুল হাই শিকদার বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন, রুশ বিপ্লব, সাম্যবাদী চিন্তা ও শ্রমজীবী মানুষের অধিকার-এসব বিষয়ে নজরুলের নিজস্ব উপলব্ধি ছিল। তাঁর লেখায় সেই চিন্তারই বহিঃপ্রকাশ ঘটেছে।
‘লাঙল’ পত্রিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, নজরুল শুধু কবি ছিলেন না; তিনি ছিলেন একজন সক্রিয় সম্পাদক ও চিন্তাশীল রাজনৈতিক লেখকও। তাঁর সাহিত্যকর্মের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক চিন্তাকেও গুরুত্ব দিয়ে পাঠ করা প্রয়োজন।
নজরুলের জ্ঞান ও বিশ্বসাহিত্যের সঙ্গে তাঁর পরিচয়ের প্রসঙ্গ তুলে আবদুল হাই শিকদার আরও বলেন, নজরুলের ৬০ শতাংশের বেশি এখনো অপঠিত। তাঁর মতে, নজরুলকে নিয়ে প্রচলিত ধারণার ওপর নির্ভর না করে তাঁর লেখা নিজেরাই পড়তে হবে।
যুগান্তর সম্পাদক বলেন, নজরুলকে অশিক্ষিত বা কম শিক্ষিত বলা যায় না। শিক্ষার অর্থ শুধু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নয়। একজন স্রষ্টার গভীরতা তাঁর ডিগ্রি দিয়ে বিচার করা যায় না।
নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার প্রশংসা করে তিনি বলেন, একটি ‘বিদ্রোহী’ কবিতা দিয়েই নজরুলের সৃষ্টিশীলতার বিশালতা অনেকখানি উপলব্ধি করা সম্ভব।
তাঁর ভাষায়, ‘একটা কবিতার মধ্যে সমস্ত পৃথিবীটাকে এক জায়গায় করা—বিন্দুর মধ্যে সিন্ধু সৃষ্টি করার মতো যে বিস্ময়কর কারিশমা, সেই ম্যাজিক নজরুল ছাড়া আর কারও মধ্যে ছিল না।’
প্রথম অধিবেশনে ‘স্মৃতিতে নজরুল প্রসঙ্গ: মুজফ্ফর আহমদের কাজী নজরুল ইসলাম: স্মৃতিকথা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী। ‘কাজী নজরুল ইসলামের সাহিত্যে আত্মদর্শন’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ।
আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ড. কল্পনা হেনা রুমি এবং নজরুল-গবেষক ও এনজিও কর্মী পীযূষ কুমার ভট্টাচার্য। অধিবেশন সঞ্চালনা করেন একই বিভাগের সহকারী অধ্যাপক ড. তানিয়া আক্তার।
কবি ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে যুগান্তর স্বজন সমাবেশ ত্রিশাল উপজেলা শাখার পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় যুগান্তরের ব্যুরো অফিস স্টাফ রিপোর্টার অমিত রায়, ত্রিশাল প্রতিনিধি খোরশিদুল আলম মজিব, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শরীফুল ইসলাম, স্বজন সমাবেশের সভাপতি রিয়াজুল ইসলাম, সহ-সভাপতি আখলাকুল ইসলামসহ স্বজন-বন্ধুরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম নজরুল জয়ন্তী উদযাপন করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- আজকের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জানুন