ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
মানসিক স্বাস্থ্য গবেষণার প্রসারে ঢাবি-ইএএসডির সমঝোতা
নিজস্ব প্রতিবেদক: মানসিক স্বাস্থ্যবিষয়ক গবেষণা প্রসারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের সিইও ড. মো. শামিম হায়দার তালুকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) গর্ভাবস্থার আগে, গর্ভাবস্থাকালীন এবং গর্ভাবস্থার পরে মানসিক স্বাস্থ্য সমস্যা শনাক্ত ও স্ক্রিনিংয়ের জন্য যৌথভাবে গবেষণা পরিচালনা করবে।
এ ছাড়া, শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে আসা মায়েদের জন্য টেলি-থেরাপির মতো সমাধানের প্রস্তাব দেওয়া হবে। এই সহযোগিতার আওতায় আরও গবেষণা, কর্মসূচি বাস্তবায়ন এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার বিষয়ও খতিয়ে দেখা হবে।
সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে গবেষণালব্ধ প্রমাণ প্রচার ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে সেমিনার, জ্ঞান বিনিময় অনুষ্ঠান এবং সম্মেলনের আয়োজন করা হবে। পাশাপাশি গবেষণার ফলাফল বিনিময় ও প্রকাশ করা হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত