ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
মন্ত্রিসভায় ফের রদবদলের আলোচনা, আসতে পারে আরও পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় প্রথম দফা রদবদলের পর এবার ফের পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। নতুন করে কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত করার পাশাপাশি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই আরেক দফা পরিবর্তন হতে পারে। তবে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে চলমান আলোচনায় বিষয়টি সেপ্টেম্বর পর্যন্ত গড়ানোর সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হওয়ার পর প্রধানমন্ত্রীসহ মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৬ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন। মন্ত্রিসভার বাইরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রয়েছেন ১০ জন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাঁদের মধ্যে ছয়জন মন্ত্রীর এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।
শুক্রবার নতুন করে চারজনকে মন্ত্রী এবং দুজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। নতুন মন্ত্রীরা হলেন ড. আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। নতুন প্রতিমন্ত্রী হয়েছেন টেকনোক্র্যাট হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
নতুন ছয় সদস্যের মধ্যে পাঁচজন বিএনপির। অন্যজন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান, যিনি যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে সরকারে যুক্ত হয়েছেন। নতুন সদস্যদের শপথের পর দিবাগত মধ্যরাতে নিয়োগের গেজেট প্রকাশ করা হয়। এর পরপরই মন্ত্রিসভায় আরও পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে।
সরকার ও বিএনপির সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় আরেক দফা সম্প্রসারণ হতে পারে। একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের সম্ভাবনাও রয়েছে।
বিশেষ করে যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তমানে একজন মন্ত্রীর হাতে একাধিকভাবে রয়েছে, সেগুলো ভাগ করে দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এর মধ্যে কৃষি ও প্রাণিসম্পদ, বাণিজ্য ও শিল্প, বস্ত্র ও পাট, রেল ও সড়ক পরিবহন-সেতু এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম আলোচনায় এসেছে।
দায়িত্ব ভাগ হলে এসব মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী বা প্রতিমন্ত্রী যুক্ত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে বিষয়টি এখনো আলোচনার মধ্যেই রয়েছে। আরেক দফা রদবদলে কতজন নতুন সদস্য যুক্ত হবেন বা কারা দায়িত্ব পাবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকারের চলমান কর্মমূল্যায়ন, এক বছরের কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি, দল ও সরকারের মধ্যে সমন্বয় এবং বিভিন্ন এলাকার প্রতিনিধিত্ব বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নিতে পারেন।
মন্ত্রিসভা পুনর্গঠন ও দপ্তর পুনর্বণ্টনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, মন্ত্রিসভা পুনর্গঠন বা দপ্তর পুনর্বণ্টন করা প্রধানমন্ত্রীর এখতিয়ার এবং এটি সরকারের রুটিন কাজ। রাষ্ট্রপতি হিসেবে দলের একজন সদস্য নির্বাচিত হলে স্বাভাবিকভাবেই একটি শূন্যতা তৈরি হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। সেখানে পদায়নের বিষয় আছে। খাদ্যে এত দিন পূর্ণাঙ্গ মন্ত্রী ছিলেন না। আরও দুজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। যারা শপথ নিয়েছেন, সবাই উপযুক্ত। বলতে পারেন, এটা ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন, অথবা সুচারুরূপে সরকার পরিচালনার প্রথম পদক্ষেপ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- ফেসবুক পোস্ট ঘিরে ঢাবির হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে চলবে বৈদ্যুতিক ওয়াটার বাস
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি