ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন

২০২৬ আগস্ট ২০ ২০:৩৪:১২

জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সম্ভাব্য সমাবর্তন আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে। অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেওয়ার সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ সম্মতি দেন।

বিশ্ববিদ্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং প্রস্তাবিত ২০ বছর মেয়াদি একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

সাক্ষাতে শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারে নেওয়া উদ্যোগ এবং বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি অ্যালামনাই নেটওয়ার্কিং বৃদ্ধি ও শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন উপাচার্য।

মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ মর্যাদা দেওয়ার বিষয়েও প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন উপাচার্য।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফান্ড বৃদ্ধি, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক সম্পর্ক উন্নয়ন, অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালী করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, তৃতীয় ভাষা, জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি ও রোবোটিক্স বিষয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান তিনি। শিক্ষার্থীদের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ তৈরির বিষয়েও সহযোগিতা কামনা করা হয়।

শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে আবাসিক হল, বিভাগ ও ইনস্টিটিউটে সহশিক্ষামূলক কার্যক্রম আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন উপাচার্য।

জবাবে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদান এবং শিক্ষা ও গবেষণার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্মানজনক অবস্থানে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি অ্যালামনাইদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

সাক্ষাতের শেষ পর্যায়ে আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সম্ভাব্য সমাবর্তনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান উপাচার্য। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ায় আগামী জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য সমাবর্তনে তার উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়ার পথে এগিয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জেনে নিন আজকের বাজারে স্বর্ণের দাম

জেনে নিন আজকের বাজারে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত দামেই বুধবার স্বর্ণ বিক্রি হচ্ছে। গত শনিবার স্বর্ণের দাম ভরিতে... বিস্তারিত