ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
‘শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে ভাবছে সরকার’
নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো চালুর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা বিবেচনায় নিয়ে অন্য পেশার সঙ্গে তুলনা না করে তাঁদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়ক ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, শিক্ষকদের বেতন নির্ধারণের ক্ষেত্রে অন্য কোনো পেশার সঙ্গে তুলনা করা উচিত নয়। শিক্ষকদের দায়িত্ব ও জাতি গঠনে তাঁদের অবদান বিবেচনায় নিয়ে আলাদা বেতন কাঠামো করা প্রয়োজন।
মন্ত্রী বলেন, সরকার বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করছে। তবে বিভিন্ন সময়ে শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকে ভিন্ন ভিন্ন প্রস্তাব আসায় বিষয়টি নিয়ে আলোচনা ও পর্যালোচনার প্রয়োজন হচ্ছে। শিক্ষকদের জন্য এমন একটি স্বতন্ত্র পে-স্কেল করা যেতে পারে, যা অন্য কোনো পেশার সঙ্গে তুলনীয় হবে না।
কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে আ ন ম এহছানুল হক মিলন বলেন, কারিগরি শিক্ষা আজীবন শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এ খাতের উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হওয়া মিডডে মিল কর্মসূচি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, বর্তমানে দেশের ১৫০টি উপজেলায় এ কর্মসূচি চলছে। শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে এবং চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় কর্মসূচিটি চালুর আশা করা হচ্ছে।
শিক্ষকদের বেতন কাঠামো ও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কারিগরি শিক্ষার উন্নয়নেও সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মন্ত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত