ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
‘রগকাটা জামাত-শিবির তার স্বরূপে ফিরেছে’
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে হামলার অভিযোগ তুলে জামায়াত-শিবিরের সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, হামলায় অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। একই সঙ্গে তিনি জামায়াত-শিবিরকে ভবিষ্যতে বাড়াবাড়ি না করার বিষয়ে হুঁশিয়ারি দেন।
শনিবার (১৫ আগস্ট) রাতে দেওয়া ফেসবুক পোস্টে নুরুল হক নুর দাবি করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের আয়োজিত শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে জামায়াতের কর্মীরা রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালিয়েছেন।
তার দাবি, হামলায় কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদসহ অর্ধশতাধিক নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন।
পোস্টে নুরুল হক নুর জামায়াত-শিবিরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি মন্তব্য করেন, ‘রগকাটা জামাত-শিবির তার স্বরূপে ফিরেছে।’
একই পোস্টে তিনি জামায়াত-শিবিরকে উদ্দেশ করে বলেন, গত দেড় দশকে তারা যেভাবে ‘গুপ্ত’ ছিল, ভবিষ্যতে বাড়াবাড়ি করলে ‘আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা’ করা হবে।
কুষ্টিয়ার ঘটনাকে কেন্দ্র করে দেওয়া নুরুল হক নুরের এই বক্তব্যে গণঅধিকার পরিষদ ও জামায়াত-শিবিরের মধ্যে রাজনৈতিক উত্তেজনার বিষয়টি নতুন করে সামনে এসেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ