ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে মানুষের ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সংকট নিরসনে সরকার কাজ করছে এবং আগামী কয়েক দিনের মধ্যে গ্যাসের সমস্যা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (১৫ আগস্ট) বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত দোয়া-মোনাজাত ও অসহায়-দরিদ্রদের অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশের বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার কখনো দাবি করেনি যে ছয় মাসের মধ্যে দেশের সব উন্নয়ন সম্পন্ন করে ফেলেছে। তার ভাষ্য, এটি বাস্তবসম্মত নয়। তিনি অভিযোগ করেন, আগের ফ্যাসিবাদী সরকার শুধু বিদ্যুৎ খাতেই বিভিন্নভাবে প্রায় ৩ লাখ কোটি টাকার দেনা রেখে গেছে।
দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও গ্যাসের সংকটের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, সাম্প্রতিক সময়ে গ্রামাঞ্চল, মফস্বল এবং উপজেলা ও জেলা শহরের মানুষও এ সমস্যায় ভুগছেন। বিদ্যুৎ সংকটে ভোগান্তির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
গ্যাস সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গ্যাস বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ হলেও গত ১৭ বছরে নতুন কোনো গ্যাসকূপ খনন করা হয়নি বা করতে দেওয়া হয়নি। তার দাবি, এ সময় গ্যাস খাত বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল।
তারেক রহমান জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের মাটিতে দ্রুত গ্যাসকূপ খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের মাধ্যমে এ কাজ করা হবে, যাতে দেশের গ্যাসসম্পদের নিয়ন্ত্রণ দেশের মানুষের হাতেই থাকে।
তিনি আরও বলেন, বর্তমানে গ্যাসের একটি বড় অংশ বিদেশ থেকে জাহাজের মাধ্যমে আমদানি করতে হচ্ছে। তার অভিযোগ, গত ১৫ বছরে গ্যাস সংরক্ষণের জন্য মাত্র দুটি স্টোরেজের ব্যবস্থা করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে আরও একটি জাহাজের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটিও বাতিল করা হয়েছে বলে জানান তিনি। দুটি জাহাজের একটিতে দুর্ঘটনার কারণে বর্তমান গ্যাস সংকট তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
সংকট মোকাবিলায় নেওয়া পদক্ষেপের বিষয়ে তারেক রহমান বলেন, এরই মধ্যে কারিগরি ত্রুটি মেরামত করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে গ্যাস পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিদ্যুৎ ও গ্যাস সংকট দ্রুত কাটিয়ে মানুষের ভোগান্তি কমাতে সরকার কাজ করছে বলে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যত দ্রুত সম্ভব মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্ত করার চেষ্টা চলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়