ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
২৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
ডুয়া ডেস্ক : বিভিন্ন সময়ে আটক ১৩১ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। তাদের মধ্যে ২৮ বাংলাদেশি নাগরিক ছিল বলে জানা গেছে। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।
মালয়েশিয়ার অভিবাসন আইন ও ১৯৬৩ সালের অভিবাসন প্রবিধানসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার নিয়মের আওতায় বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত এসব প্রবাসীদের নিজ দেশের দূতাবাসের মাধ্যমে নাগরিকত্ব যাচাই শেষে নিজ খরচে আকাশ পথে ফেরত পাঠানো হয়। পাশাপাশি, তারা যেন ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন, সে জন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে রাজ্যের অভিবাসন বিভাগ জানায়, অভিবাসন অপরাধে কারাভোগের পর রাজ্যের পেকান নেনাস বন্দিশিবির থেকে গত এক সপ্তাহে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ এবং কেএলআইএ টার্মিনাল-২ এর মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
জানা গেছে, ছাড়া পাওয়াদের মধ্যে ৬৭ জন মিয়ানমারের, ২৮ জন বাংলাদেশি, ২১ জন থাই, ১০ জন পাকিস্তানি নাগরিক, ৪ জন ভারতীয় এবং ১ জন ইউক্রেনীয় নাগরিক রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী