ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
‘ভুয়া গোয়েন্দা তথ্য’ নিয়ে ট্রাম্পকে সতর্ক করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ সময় ট্রাম্পকে নিয়ে রসিকতাও করেন তিনি।
আরাগচি সতর্ক করে বলেন, গোয়েন্দা তথ্যের ভুলের কারণে যুক্তরাষ্ট্র অতীতে ভুল হিসাব করেছে। হরমুজ প্রণালিকে ঘিরেও আরও বড় ধরনের ভুল হিসাবের ঝুঁকি রয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি লেখেন, গোয়েন্দা ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে। এর উদাহরণ হিসেবে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধের কথা উল্লেখ করেন। এখন হরমুজ প্রণালি নিয়েও আরও বড় ধরনের ভুল হিসাব করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় রসিকতা করে আরাগচি বলেন, ভুয়া খবরের চেয়েও ভয়ংকর হলো ভুয়া গোয়েন্দা তথ্য। সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পোস্টের শেষে আরাগচি বলেন, পৃথিবীর যেকোনো শক্তির চেয়েও আল্লাহ মহান এবং তারা আল্লাহর ওপর ভরসা করেন।
এর আগে বুধবার ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা এটি ধরে রাখব।’
ট্রাম্পের এ দাবির পর ইরান তা প্রত্যাখ্যান করে জানায়, হরমুজ প্রণালির পরিস্থিতি এখনো তেহরানের শর্তের সঙ্গে যুক্ত। একই দিনে ইরানের বাসিজ বাহিনীর প্রধান হোসেইন তাইয়েবও বলেন, প্রণালিটি ইরানের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় রয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত