ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
যে কারণে বন্ধ হতে পারে ৩১২ প্রতিষ্ঠানের বেতন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। শতভাগ ফেল করা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সব শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ হতে পারে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন শূন্য পাস করা ২২৬টি প্রতিষ্ঠানের প্রধানকে ইতোমধ্যে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন শূন্য পাস করা ৫৭টি প্রতিষ্ঠানের প্রধানকে আজ বুধবার চিঠি পাঠানোর কথা রয়েছে। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শূন্য পাস করা ২৯টি প্রতিষ্ঠানের প্রধানকেও চিঠি দেওয়া হবে।
সূত্রের তথ্য অনুযায়ী, চিঠি পাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের সরাসরি শিক্ষা বোর্ডে এসে জবাব দিতে হবে। মূলত কেন তাঁদের প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে। প্রতিষ্ঠানপ্রধানদের জবাব সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সব শিক্ষকের এমপিও সুবিধা বাতিলের সুপারিশ করবে বোর্ড।
এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শূন্য পাস করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। জবাব পাওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
শূন্য পাস করা প্রতিষ্ঠানে কাদের এমপিও সুবিধা বন্ধ হবে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান আরও বলেন, ‘ফেল করার জন্য কোনো একক ব্যক্তি দায়ী নয়। এজন্য পুরো প্রতিষ্ঠানের সব শিক্ষক দোষী। ফলে এমপিও বন্ধ হলে সবারই হবে।’
গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। প্রায় ৭ লাখ পরীক্ষার্থী পাস করতে পারেনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)