ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
‘তরুণদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ জোরদার করা হচ্ছে’
নিজস্ব প্রতিবেদক: বদলে যাওয়া বিশ্বের সঙ্গে তাল মেলাতে তরুণদের ডিজিটাল স্কিল, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), ফ্রিল্যান্সিং, কেয়ারগিভিং ও উদ্যোক্তা বিষয়ে প্রশিক্ষণ জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। মানসম্মত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে প্রতিটি জেলায় ইউথ সেন্টার গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি।
আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার অংশীদারত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যুব সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার ৮৩টি ভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে। ইএআরএন প্রকল্পের মাধ্যমে ৯ লাখ তরুণের কর্মসংস্থান সৃষ্টি এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ১০ লাখ টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ প্রদান এবং ঋণ হিসেবে ল্যাপটপ বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চা ছড়িয়ে দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-১ সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে ১ লাখ ৬৮ হাজার ৬৪৮ জন তরুণ-তরুণী অংশ নিয়েছেন। পাশাপাশি প্রতিটি ইউনিয়ন ও শহরে খেলার মাঠ এবং প্রতিটি জেলায় স্পোর্টস প্রতিষ্ঠার কার্যক্রম চলছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম সচিব এস এম জোবায়েদ হোসেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)