ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আগামী সপ্তাহে ডিএনসিসিতে শুরু হচ্ছে কলেরা টিকাদান
নিজস্ব প্রতিবেদক: আগামী সপ্তাহ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় কলেরা টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
আজ বুধবার (১২ আগস্ট) গুলশানে ডিএনসিসি নগর ভবন মিলনায়তনে ইউনিসেফের রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, হামের টিকাদান কর্মসূচিতে সারাদেশে প্রথমস্থান অর্জন করেছে ডিএনসিসি।
ডিএনসিসি প্রশাসক বলেন, হামের টিকাদান কর্মসূচিতে সাফল্য অর্জনের ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে নগরীতে কলেরা টিকাদান কার্যক্রম শুরু করা হবে। নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইপিআইসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য কার্যক্রমে ডিএনসিসি সবসময় পাশে রয়েছে।
তিনি একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে স্বাস্থ্য ও জনস্বাস্থ্য কার্যক্রম সফল করতে নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, শহরের কোথাও বর্জ্য জমে থাকলে নগরবাসীকে বিষয়টি ডিএনসিসিকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্য পাওয়ার পর কুইক রেসপন্স টিম ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ব্যবস্থা করবে। নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে বিভিন্ন এলাকার বর্জ্য পরিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুল মাহমুদ, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী এবং ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তা রিয়াদ মাহমুদ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ