ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
অনির্দিষ্টকালের জন্য ফুটবল থেকে সরলেন মেসি
স্পোর্টস ডেস্ক: বাবা হোর্হের হাত ধরে ফুটবলে আসা। প্রিয় রোজারিও থেকে বার্সেলোনায় যাওয়া। শুধু ফুটবল নয়, লিওনেল মেসির জীবনের বড় একটা অংশজুড়েই ছিলেন তাঁর বাবা। সেই বাবা এখন না ফেরার দেশে। বাবাকে হারিয়ে মেসির জীবনে নেমে এসেছে বিরাট শূন্যতা।
ফুটবল নিয়ে ভাবা বা মাঠে খেলার মতো মানসিক-শারীরিক অবস্থায় এখন নেই মেসি। তাই রোজারিওর স্থানীয় গণমাধ্যমের সূত্রে ফরাসি ওয়েবসাইট ‘ফুট মারকাতো’ জানিয়েছে, আপাতত ফুটবল থেকে ছুটি নিয়েছেন মেসি। জনপ্রিয় ওয়েবসাইট ‘গোল ডটকম’ ফরাসি ‘ফুট মারকাতো’র সূত্রে জানিয়েছে, মেসি কতদিন মাঠের বাইরে থাকবেন, তা এখনো ঠিক করেননি। এমনকি মেসি অবসর নিয়ে ফেলবেন কি না, সেই প্রশ্নও তুলেছে তারা।
ইন্টার মায়ামির কাছে অনির্দিষ্টকালের ছুটি চেয়েছেন মেসি। ক্লাব কর্তৃপক্ষও তাঁর ছুটির আবেদন মঞ্জুর করেছে। যত দিন প্রয়োজন, মেসি ছুটি নিতে পারেন বলে জানিয়েছে মায়ামি। কবে ফুটবলে ফিরবেন, সেই সিদ্ধান্ত নেবেন মেসিই।
আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি এই কঠিন সময়ে আপাতত থাকতে চান প্রিয়জনদের পাশে। ফুটবল এখন তাঁর ভাবনাতেই নেই।
বিশ্বকাপের সময়ই হোর্হের অসুস্থতায় উদ্বিগ্ন ছিল পুরো পরিবার। সেই সময়ের অনেক ছবিতেই ফুটে উঠেছে, কীভাবে আর্জেন্টিনার অধিনায়ক আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। আর বাবার মৃত্যুর পর তো ভেঙেই পড়েছেন পুরোপুরি। বাবাকে সমাহিত করার পর প্রিয়জনদের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। তিনি কবে মায়ামি ফিরবেন, তা এখনো ঠিক করেননি।
পরিবারই এখন মেসির কাছে একমাত্র অগ্রাধিকার। মা, ভাইবোন, স্ত্রী ও সন্তানদের নিয়ে শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তিনি।
মেসির পেশাদার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও তাই নানা প্রশ্ন উঠছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমে গুঞ্জন শুরু হয়েছে, লম্বা সময়ের জন্য ফুটবল থেকে দূরে থাকতে পারেন মেসি।
মেসি সত্যিই তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে এক অভূতপূর্ব মুহূর্তের সামনে দাঁড়িয়ে। অগ্রাধিকার এখন নিছক ফুটবল নয়, বরং পরিবার। নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না, মেসি অবসর নিয়ে ফেলবেন কি না। তবে অনির্দিষ্টকালের জন্য ফুটবল থেকে দূরে থাকার সিদ্ধান্ত খুলে দিয়েছে অনিশ্চয়তার দুয়ার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি