ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের পেছনে থেকেও বিশ্বকাপে মালাউই
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের অন্যতম বড় চমক ছিল অভিষিক্ত কেপ ভার্দে। আগামী বছর ব্রাজিলে হতে যাওয়া মেয়েদের ফুটবল বিশ্বকাপে দেখা যাবে আরেক আফ্রিকান চমক মালাউইকে। বিশ্ব ফুটবলের মানচিত্রে মালাউই বড় কোনো নাম নয়। আফ্রিকার ফুটবলেও দেশটি অনেকটা আড়ালেই থাকে। তবে মেয়েদের আফ্রিকা কাপ অব নেশন্সে অভিষেকেই একের পর এক চমক দেখিয়ে ২০২৭ ফিফা নারী বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা।
গত পরশু রাতে মরক্কোর রাবাতে কোয়ার্টার ফাইনালে আফ্রিকার পরাশক্তি ঘানাকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে মালাউই।
এই ফল কতটা চমকপ্রদ, তা বোঝা যায় দুই দলের র্যাংকিংয়ে। মেয়েদের ফিফা র্যাংকিংয়ে মালাউই রয়েছে ১৫৩ নম্বরে, আর ঘানার অবস্থান ৬০। এমনকি বাংলাদেশের ১০৭তম অবস্থানের চেয়েও অনেক পিছিয়ে মালাউই। ২০০২ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা সেই দলই এবার আলোকিত করবে বিশ্বকাপের মঞ্চ।
প্রথমবার বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া মালাউই আফ্রিকা কাপ অব নেশন্সে যাত্রা শুরু করে বড় চমক দিয়ে। প্রথম ম্যাচে তারা ৩-২ গোলে হারিয়ে দেয় রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন ও র্যাংকিংয়ে ১১৭ ধাপ এগিয়ে থাকা নাইজেরিয়াকে। পরের ম্যাচে র্যাংকিংয়ে ৫৪ ধাপ এগিয়ে থাকা মিসরকে তারা হারায় ৩-১ গোলে।
গ্রুপপর্বের শেষ ম্যাচে জাম্বিয়ার কাছে হারলেও কোয়ার্টার ফাইনালে আবারও জ্বলে ওঠে মালাউই। তিনবার বিশ্বকাপে খেলা ঘানাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় তারা। অথচ টুর্নামেন্ট শুরুর আগে একটি প্রীতি ম্যাচে ঘানার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল মালাউই।
নেশন্স কাপের সেমিফাইনালে ওঠা চার দল সরাসরি খেলবে ২০২৭ বিশ্বকাপে। মালাউইয়ের আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আলজেরিয়া, মরক্কো ও ক্যামেরুন।
ফাইনালে ওঠার লড়াইয়ে মালাউইয়ের প্রতিপক্ষ আলজেরিয়া। অন্য সেমিফাইনালে স্বাগতিক মরক্কোর প্রতিপক্ষ ক্যামেরুন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি