ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
মালয়েশিয়ায় এসডিজি ইনোভেশন সামিটে পূর্ণাঙ্গ বৃত্তির সুযোগ
ইমামুল: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে তরুণদের উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের বিকাশ ঘটাতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এসডিজি ইনোভেশন সামিট ২০২৬’। কুয়ালালামপুরে আগামী ১৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এই সম্মেলনে আন্তর্জাতিক পর্যায়ের তরুণ নেতাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। বিশেষ আয়োজনের অংশ হিসেবে নির্বাচিত প্রার্থীদের জন্য রাখা হয়েছে পূর্ণাঙ্গ বৃত্তি বা ‘ফুললি ফান্ডেড’ স্কলারশিপ।
সম্মেলন কর্তৃপক্ষ জানিয়েছে, সারা বিশ্বের আবেদনকারীদের মধ্য থেকে মোট ৩০ জনকে পূর্ণাঙ্গ বৃত্তি প্রদান করা হবে। এই বৃত্তির আওতায় নির্বাচিত প্রতিনিধিদের যাতায়াতের বিমান টিকিট, ভিসার খরচ, আবাসন এবং খাবারের যাবতীয় ব্যয় বহন করা হবে। এছাড়া সম্মেলনের মূল সেশনগুলোতে অংশগ্রহণের পাশাপাশি মালয়েশিয়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ও দর্শনীয় স্থান পরিদর্শনের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। সম্মেলন শেষে প্রত্যেককে সনদপত্রও প্রদান করা হবে।
বিশ্বজুড়ে নেতৃত্ব দিতে আগ্রহী তরুণরা এই বিশেষ সম্মেলনে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। আগ্রহীদের আগামী ১০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ও সম্মেলন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে: https://thegyn.org। বৈশ্বিক নানা সমস্যা সমাধানে উদ্ভাবনী ধারণা বিনিময়ের লক্ষ্যে আয়োজিত এই সামিট তরুণ গবেষক ও সংগঠকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে বলে আশা করা হচ্ছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)