ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বিরল পূর্ণ সূর্যগ্রহণ বুধবার, অন্ধকারে ঢাকবে ইউরোপের সব অঞ্চল
আন্তর্জাতিক ডেস্ক: আগামী বুধবার (১২ আগস্ট) বিশ্বজুড়ে দেখা যেতে চলেছে একটি বিরল পূর্ণ সূর্যগ্রহণ। ওই দিন গ্রিনিচ মান সময় দুপুর ৩টা ৩৪ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিট) শুরু হতে যাওয়া এই মহাজাগতিক ঘটনায় চাঁদের ছায়া আর্কটিক থেকে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের ওপর দিয়ে দ্রুত অগ্রসর হবে। এতে সর্বোচ্চ দুই মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত সূর্যের আলো সম্পূর্ণ ঢাকা পড়ে যাবে।
১৯৯৯ সালের পর এই প্রথম মূল ভূখণ্ড ইউরোপে কোনো পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হতে যাচ্ছে। স্পেনের বেশিরভাগ অংশসহ প্রায় এক কোটি ৫০ লাখ মানুষ এবার পূর্ণগ্রাসের সরাসরি পথ বা ‘পাথ অব টোটালিটি’র আওতায় থাকবেন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই সূর্যগ্রহণের আংশিক রূপ পশ্চিম ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশ এবং যুক্তরাষ্ট্রের একটি ছোট অংশ থেকে দেখা যাবে। বিশ্বজুড়ে প্রায় ৯৮ কোটি মানুষ, অর্থাৎ প্রতি আটজনের একজন এই সূর্যগ্রহণ আংশিকভাবে হলেও দেখতে পারবেন। বাকি সাতজনের জন্য আকাশ থাকবে স্বাভাবিক।
বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর কারণেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সম্ভব হয়। প্রতি বছর পৃথিবীতে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ-আংশিক, বলয়গ্রাস, পূর্ণগ্রাস বা হাইব্রিড-দেখা গেলেও পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল। শতাব্দীতে গড়ে ৬৬ বার, অর্থাৎ প্রায় দেড় বছরে একবার পূর্ণ সূর্যগ্রহণ ঘটে।
আগামী বুধবারের গ্রহণে স্পেন, আইসল্যান্ড ও গ্রিনল্যান্ড, রাশিয়া এবং পর্তুগালের কিছু অংশের প্রায় দেড় কোটি মানুষ এমন এলাকায় থাকবেন, যেখানে সূর্য সম্পূর্ণ ঢাকা পড়বে। বিশেষ করে উত্তর ও পূর্ব স্পেনের লিওন, ভায়াদোলিদ, জারাগোজা, তেরুয়েল ও ভ্যালেন্সিয়ার মতো শহরগুলো পূর্ণগ্রাসের সরাসরি পথে রয়েছে।
স্পেনে স্থানীয় সময় রাত ৮টা ২৭ মিনিট নাগাদ (জিএমটি সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে) পূর্ণগ্রাস শুরু হবে। নির্দিষ্ট স্থানভেদে এটি প্রায় ১১০ সেকেন্ড স্থায়ী হবে। মাদ্রিদ ও বার্সেলোনার মতো বড় শহরগুলো পূর্ণগ্রাসের পথের ঠিক বাইরে থাকলেও সেখান থেকে সূর্যের প্রায় ৯৯ শতাংশ ঢাকা পড়তে দেখা যাবে।
অন্যদিকে, আংশিক সূর্যগ্রহণ আরও বিস্তৃত এলাকায় দৃশ্যমান হবে। ইউরোপের বেশিরভাগ অঞ্চলে সন্ধ্যার দিকে সূর্যের বড় একটি অংশ ঢাকা পড়বে এবং অনেক স্থানেই আংশিক গ্রহণের মধ্যেই সূর্য অস্ত যাবে। প্যারিসে প্রায় ৯২ শতাংশ, লন্ডনে ৯১ শতাংশ এবং বার্লিনে ৮৫ শতাংশ সূর্য ঢাকা পড়বে। পূর্ব ইউরোপের শহরগুলো ও উত্তর আফ্রিকার অনেক এলাকায় গ্রহণ পূর্ণতা পাওয়ার আগেই সূর্য অস্তমিত হবে। আলজিয়ার্সে ৯৮ শতাংশ এবং কাসাব্লাঙ্কায় ৮৭ শতাংশ ঢাকা অবস্থায় সূর্য ডুববে।
আটলান্টিকের ওপারে উত্তর আমেরিকায় সকাল বা বিকেলের দিকে গ্রহণ ঘটবে। সেখানে সূর্যাস্তের কারণে গ্রহণ দেখায় কোনো সমস্যা না থাকলেও মূল পথ থেকে দূরে অবস্থানের কারণে আংশিক বা সামান্য গ্রাসই দেখা যাবে। কানাডার সেন্ট জনসে ৫৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের আলাস্কায় সর্বোচ্চ ৩৭ শতাংশ পর্যন্ত সূর্য ঢাকা পড়বে।
আগামী বছরের অর্থাৎ ২০২৭ সালের ২ আগস্ট পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ হবে। সেটি দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা ও ইয়েমেনের ওপর দিয়ে অতিক্রম করবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ