ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ-ভারত সম্পর্কের ‘ফ্রেশ স্টার্ট’ চান স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান মতপার্থক্যগুলো পারস্পরিক সহযোগিতা ও আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, ‘অতীতকে পেছনে ফেলে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন সূচনা বা ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি। এক্ষেত্রে ভারতকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে।’
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটসহ বিভিন্ন দিক থেকে বাংলাদেশ ও ভারত পরস্পরের ওপর নির্ভরশীল। দুই দেশের জনগণের স্বার্থেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করা প্রয়োজন। কিছু বিষয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য বা ইস্যু রয়েছে। তবে পারস্পরিক সহযোগিতা ও আলাপ-আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব।
তিনি বলেন, সমতার ভিত্তিতে আলোচনা ও পারস্পরিক সম্মানের মধ্য দিয়েই দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে হবে। এ জন্য ভারতের পক্ষ থেকেও আন্তরিকতার সঙ্গে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সাক্ষাতে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা কেবল ভৌগোলিক সীমানা ভাগাভাগি করি না, সমৃদ্ধির স্বপ্নও ভাগাভাগি করি।’
দুই দেশের সম্পর্কে বিভিন্ন ইস্যুতে চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক উল্লেখ করে হাইকমিশনার বলেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক। ইস্যু থাকাটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে এসব চ্যালেঞ্জ অতিক্রম করে দুই দেশের জনগণের প্রত্যাশা একটি সুদৃঢ় ও চমৎকার সম্পর্ক প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, এমন একটি সম্পর্ক গড়ে তুলতে হবে, যেখানে উভয় দেশই লাভবান হবে এবং দুই দেশের জনগণের জন্য একটি ‘উইন-উইন’ পরিবেশ তৈরি হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ