ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ঢাবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ এবং এমএস শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড মিহির লাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন । বিভাগীয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাগত বক্তব্য দেন। অধ্যাপক ড. আসফাক আহমদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে রেহেনুমা সিদ্দিকী এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে ফারিয়া নাজনীন তন্দ্রা অনুভূতি ব্যক্ত করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ শিক্ষক-শিক্ষার্থীর আন্তঃসম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করে বলেন, একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকগণ অতুলনীয় ভূমিকা পালন করেন। দেশের সকল ক্রান্তিকালে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন তরুণ প্রজন্মকে দক্ষতা ও যোগ্যতার সঙ্গে আগামীদিনের বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে।
উল্লেখ্য, বিভাগের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কৃতিত্বের স্বাক্ষর রাখায় অনুষ্ঠানে এমএস শ্রেণির শিক্ষার্থী এম এম হাসিব মোক্তাদির এবং তাসফিয়া তাবাসসুমকে সম্মাননা প্রদান করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের